1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক আমার সময়

যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জাকারিয়া হোসেন চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বন্দর থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর শুক্রবার বাদে এশা, বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া সাগরপাড় খাজা খিজির জামে মসজিদের সামনে যুবদল নেতা আরিফুর রহমান আরিফের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ্ব এম এ আজিজ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি, ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন—

বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু কোম্পানি, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, বন্দর থানা কৃষক দলের সভাপতি সায়দুর রহমান রহিম, বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী। এর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন- আলী হাসান, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, আব্দুর রহিম, মোঃ শাহেদ, জাহাঙ্গীর, আজগর আলী, শাহজাহান, আলমগীর, মোতালেব, জহির উদ্দিন, মোঃ হিরা, মোঃ সবুজ, মোঃ নজরুল, রাসেল, সোহাগ, নয়ন, ছোট সবুজসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং এলাকার মুসল্লিগণ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের বাতিঘর। তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু জাতির প্রত্যাশা।

পরে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com