বাংলাদেশ পুলিশের একজন দক্ষ, মানবিক ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন মু. মাসুদুর রহমান পিপিএম। কর্মজীবনের শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। দীর্ঘ চাকরি জীবনে তার অসাধারণ অবদান, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ একাধিক রাষ্ট্রীয় সম্মাননা, ব্যাজ ও পদোন্ননা লাভ করেছেন তিনি।
বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই মাসুদুর রহমান নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দেশের বিভিন্ন থানায় কর্মরত অবস্থায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কঠোর পেশাদারিত্ব ও মানবিক আচরণের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। বিশেষ করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত অবস্থায় তিনি ব্যাপক সফলতা অর্জন করেন। এলাকায় মাদকবিরোধী অভিযান, সামাজিক অপরাধ দমন এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় তার কার্যকর ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়। জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি জনগণের কাছে একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
তার এই অসামান্য অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুলিশ সম্মাননা “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (PPM)” অর্জন করেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। পুলিশ বাহিনীতে গৌরবোজ্জ্বল অবদানের জন্য এই সম্মাননা তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তীতে ২০২৬ সালে তিনি “Exemplary Good Service Badge” অর্জন করেন। দীর্ঘ সময় ধরে দক্ষতা, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ তাকে এ সম্মাননা প্রদান করে।এছাড়াও কর্মদক্ষতা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে তিনি পদোন্নতি লাভ করেন। পদোন্নতিসূত্রে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান মহোদয়ের কাছ থেকে তিনি গর্বের সঙ্গে পুলিশ ইন্সপেক্টর Rank Badge পরিধান করেন। এটি তার পেশাগত জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে সাতক্ষীরা থানায় কর্মরত অবস্থায় তিনি আরও একটি মর্যাদাপূর্ণ অর্জনের স্বীকৃতি পান। অসাধারণ পেশাগত দক্ষতা ও সফল নেতৃত্বের জন্য তিনি “IGP Badge” অর্জন করেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক কর্তৃক প্রদত্ত এই ব্যাজ পুলিশ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্বীকৃতি হিসেবে পরিচিত। পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মনে করেন, মাসুদুর রহমান পিপিএম একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই সফলতা নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তার অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মু. মাসুদুর রহমান ১৯৮২ সালের ১৫ অক্টোবর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।পিতা মৃত আজিজুল হক এবং মাতা মোছা: আলেয়া বেগম। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অত্যান্ত মেধাবী ও কর্মঠ। তিনি প্রাথমিক ও মাধ্যমিক উভয় পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ২০০৭ সালে আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই পুরস্কার প্রাপ্তিতে সাতক্ষীরা থানা বাসীর সাথে মাগুরা জেলাবাসী খুবই আনন্দিত ও গর্বিত।
Leave a Reply