1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ে স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ে স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে রংপুরে এক স্টেকহোল্ডার কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর-এর সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
“আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ক জনসচেতনতা সৃষ্টি” প্রকল্পের আওতায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, সংবিধান ও আইন সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ মানুষ যেন সহজে আইনগত সহায়তা ও ন্যায়বিচার পায়, সে বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তিনি বলেন, সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে সামাজিক বৈষম্য ও অপরাধ প্রবণতা কমবে এবং জনগণের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা কার্যক্রম, নারী ও শিশু অধিকার এবং আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, আইন সম্পর্কে সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে এ ধরনের পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com