1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ হলেন কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন - দৈনিক আমার সময়

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ হলেন কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন

শুভ বসাক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ফেব্রুয়ারি/২৪ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতেয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন। গতকাল সোমবার (১৮ মার্চ ২০২৪) তারিখ সকালে পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি/২৪ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে তাকে নির্বাচিত করে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। এসময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, যে কোন কাজের স্বীকৃতি মানুষকে আরও ভাল কিছু করার জন্য অনুপ্রাণিত করে। আমি মনে করি এ কৃতিত্বের সম্পূর্ণ দাবিদার তারা- যাদের নিয়ে এবং যাদের মাঝে আমি কাজ করি। সেই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞাসহ অন্যান্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com