1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি'র ৫ম বর্ষপূর্তি ও বিজয় দিবস উদযাপন - দৈনিক আমার সময়

মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি’র ৫ম বর্ষপূর্তি ও বিজয় দিবস উদযাপন

মো:মিজানুর রহমান বাবু, সৌদি আরব
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব এর ৫ম বর্ষপূর্তি ও  বিজয় দিবস জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন। লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব সি: সহ সভাপতি এস এম আবু তাহের এর সভাপতিত্বে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি’র উপদেষ্টা রাশেদুল আমিন চৌধুরী, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা সদস্য ফয়েজ চৌধুরী,সহ সভাপতি মো: বেলাল উদ্দিন,যুগ্ম সম্পাদক ইমরান খান বাপ্পি,প্রচার সম্পাদক জিয়া উদ্দীন চৌধুরী।
জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি’র সহ সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ মনচুর,মো: সোহেল,শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজ রহমান সোহান,মক্কার ব্যবসায়ী নুরুল আলম,মো: রাশেদ,ইফতেখার,নাজিম উদ্দিন,
মো: আকতার,কায়সার উদ্দিন, আব্দুল্লাহ মোহাম্মদ সাইম, সংগঠক মো: পারভেজ,সোহেল চৌধুরী, মৌলানা আব্বাস,ওমরাহ পালন করতে আসা মো: ইকবাল, গণমাধ্যম কর্মী এরশাদ হোসাইন,  রাসেল চৌধুরী,মো: দেলোয়ার,লোহাগাড়া প্রবাসী সমিতি’র নির্বাহী সদস্য শাহ শরিফ,মো: মারুফ,মো: আলমগীর,মো: মোরশেদ,মো: রায়হান,মো: মিরাজ,মো: আসিফ, মো: রিয়াদ  সহ মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতি  উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।আলোচনা পর্ব শেষে ছিল কেক কাটা,পিঠা উৎসব নৈশ্যভোজ। পরে আয়োজনে অংশ নেওয়া সংগঠনের সদস্যদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব ৫ম বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com