বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ (০২ জানুয়ারি, শুক্রবার) একটি শোকবই খোলা হয়। জাপানে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরা শোকবইতে স্বাক্ষর করেন। আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত শোকবই খোলা রাখা হবে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) পর্যন্ত তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে উক্ত তিন দিন টোকিওস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
Leave a Reply