1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিদেশী মদ ও মাইক্রোবাস সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক আমার সময়

বিদেশী মদ ও মাইক্রোবাস সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
    প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ইপিজেড থানা পুলিশ কর্তৃক অভিযানে ১৬৮ লিটার বিদেশী মদ ও মাইক্রোবাস সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, পিএসসি”র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) সোহেল পারভেজ ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামান এর নেতৃত্বে গত ২৩/০৪/২০২৫ খ্রিঃ তারিখ ০১.২৫ ঘটিকার সময় এসআই/ মোঃ আরিফ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ মোবাইল-৫১(নৈশ) ডিউটি করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন আকমল আলী বেড়ীবাঁধ সুইচগেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৬৮ বোতল বিদেশী মদ এবং মদ পরিবহন কাজে নিয়োজিত মাইক্রোবাস গাড়ি সহ আসামী মোঃ সবুজ মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ও অপর পালাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ আকমল আলী খাল পাড় হইতে বিদেশী মদ (হুইস্কি) সংগ্রহ করিয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে বেশী দামে বিক্রয় করিয়া আসিতেছিল। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com