1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএমপির উপ-পুলিশ কমিশনার খান মোহাম্মদ আবু নাসের এর বদলি জনিত বিদায় সংবর্ধনা - দৈনিক আমার সময়

বিএমপির উপ-পুলিশ কমিশনার খান মোহাম্মদ আবু নাসের এর বদলি জনিত বিদায় সংবর্ধনা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসের এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ মার্চ সোমবার দুপুরে বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। বিদায় সংবর্ধনায় পুলিশ কমিশনার ও বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তথা সহকর্মীদের বক্তব্যে বিদায়ী অতিথি কর্মময় জীবনে একজন দক্ষ, গুণী, ফোর্স বান্ধব ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকশ কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন। এ সময় বক্তারা বিদায়ী অতিথির ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন কর্মস্থলে তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত বিদায়ী অতিথি বরিশালে তার কর্মময় জীবন অতিবাহিত করার অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য যে বিদায়ী অতিথির পরবর্তী কর্মস্থল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহ। বিএমপি’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন পুলিশ কমিশনার। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম সহ বিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com