1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক - দৈনিক আমার সময়

বরিশালে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বরিশালে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক। নগরীতে যৌথ বাহিনী অভিযানে চালিয়ে গাঁজা-ইয়াবাসহ আসমা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার দুপুরে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বরিশাল নগরীর দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ, র‍্যাব-৮ এর মেজর সোহেল রানা ও কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম। এ সময় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নগরীর কেডিসি এলাকায় আসমা বেগম নামের একজন নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছে। এছাড়া তার ঘরে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার ঘর থেকে ১ কেজি ২ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১ কেজি ৩০০ গ্রাম মাদক পাউডার উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত নারী মাদক কারবারিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com