1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ - দৈনিক আমার সময়

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের মাধ্যমে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২ নভেম্বর সোমবার সকাল ১০টায় জেলা বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে নগরীর রুপাতলিতে সমাজসেবা কার্যালয়ে সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, সহকারী পরিচালক জাবির আহমেদ। প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন এমন ৩৬ জন তথ্য সংগ্রহকারীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। এসব প্রযুক্তিসামগ্রীর মাধ্যমে উপকারভোগী পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ ও যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ কর্মসূচির সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত ও উপযুক্ত পরিবারের কাছে পৌঁছায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে। তিনি আরো বলেন তথ্য সংগ্রহকারীরা এ কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাদের সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করেই উপকারভোগী নির্বাচনসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা মহলের প্রভাবের কাছে নতি স্বীকার না করে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে। তিনি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে বলেন, এ কার্যক্রমকে শুধু একটি দাপ্তরিক দায়িত্ব হিসেবে না দেখে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম আরো সুষ্ঠু ও কার্যকর হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com