1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছেন খামিজ মোশাইদ বাংলাদেশ কমিউনিটি - দৈনিক আমার সময়

প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছেন খামিজ মোশাইদ বাংলাদেশ কমিউনিটি

মোঃমিজানুর রহমান বাবু, সৌদি আরব
    প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবহা খামিজ মোশাইদ আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছেন আবহা খামিজ মোশাইদ প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। শুক্রবার (১০মে) স্থানীয় একটি হল রুমে সাংবাদিক রুস্তম খানের সঞ্চালনায় আবহা বাংলা টিভির প্রতিনিধি এম ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি, সৌদি আরব আর টিভি ব্যারো চীফ মোঃ আবুল বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাব হোসেন লিটন, সেলিম উদ্দিন ,আরিফ হোসেন, এ কে আজাদ, এস এইচ হেমায়েত, মিজানুর রহমান, শিহাব,বাহাদুর হোসাইন,এম এ নোমান,ফরিদ আহমেদ, আব্দুল মুকিম চৌধুরী, সাজ্জাদ হোসেন, সাখাওয়াত হোসেন,শরিফ হোসেন, মোহাম্মদ ইউনুছ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী  বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল হয়। তাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা পদবীর পাশাপাশি দেশ স্বাধীনে আত্মনিয়োগ করা মুক্তিযোদ্ধাদের মতো সকল সুযোগ সুবিধা প্রদান সহ মৃত প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে স্বজনদের কাছে প্রেরণের জন্য আহবান জানান। এরপরে  অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com