1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পিডিবির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা - দৈনিক আমার সময়

পিডিবির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান থাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. হযরত আলী দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক নাজমুল ইসলাম তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মো. হযরত আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বাক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com