গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক সূত্রে জানা যায়, প্রতি মঙ্গলবার ও বুধবার এ কর্মসূচি চলবে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং একজন ডিম ১১০ টাকায় বিক্রি হবে। এখানে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চা এক কেজি গরুর মাংস ও এক ডজন ডিম কিনতে পারবেন। প্রতিদিন বিক্রি হবে ১ হাজার কেজি গরুর মাংস ও ১০ হাজার ডিম। পুরো রমজান মাসজুড়ে প্রতি মঙ্গলবার ও বুধবার এ কার্যক্রম চলবে।
তবে এই কার্যক্রম সপ্তাহে তিন-চারদিন থাকলে মধ্যবিত্ত মানুষের জন্য সুবিধা হবে বলে জানান ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসা ক্রেতারা।
Leave a Reply