গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ক্যাটেক্স নামক কারখানার শ্রমিকেরা। এরআগে, কোনো প্রকার নোটিশ না দিয়েই কারখানায় তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ।
বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া এলাকায় (একটি আঞ্চলিক সড়কে) সকাল সাড়ে ৭টা থেকে কারখানার সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনস্থলে আসে।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আগের পাওয়া বেতন পুরো নভেম্বর মাসে পরপর তারিখ নিয়ে পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা না করে হঠাৎ তালা মেরে চলে যায়। এরআগে, কয়েক দফা বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু কোনো তারিখেই তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ গতকাল ৯ ডিসেম্বর বকেয়া পরিশোধের কথা থাকলেও ওই দিনও বেতন দেওয়া হয়নি। অক্টোবরের টাকা পরিশোধের নতুন নতুন তারিখ ঘোষণা করেও দেয়নি। গতকাল মঙ্গলবার পূর্বঘোষিত তারিখ অনুযায়ী সকালে শ্রমিকেরা কারখানায় এলে ১০ তারিখ সকালে বেতন দিবে বলে জানানো হয়। আজকে সকালে এসে দেখে কোনো নোটিশ ছাড়াই মুল ফটকে তালা ঝুলছে।
ওই কারখানার শ্রমিক মান্নান মিয়া বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের জন্য আন্দোলন করছেন। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দৈন্যতার কথা চিন্তা না করে একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করছেন।
আরেকজন শ্রমিক মামুন মিয়া বলেন,’স্থানীয় নেতাদের মধ্যস্থতায় কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির তাঁদের বেতন পরিশোধ করা হবে। তাই বারবার বিক্ষুব্ধ শ্রমিকেরা ঘরে ফিরে গেছে। এখন আর যাবে না।’
আলম নামে আরেক শ্রমিক বলেন,’ স্থানীয় নেতারা আমাদের দিয়ে সুবিধা নেয়। বিশেষ করে ফরহাদ ও তার ভাই। আমরা আন্দোলন করলে ওরা এসে আমাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ায়। পরে তাদের দায়িত্ব নেয় কিন্তু দুদিন পর ওইসব নেতাখেতাদের খুঁজে পাইনা।’
এ বিষয়ে কারখানা একাউন্ট অফিসার বুলবুল আহমেদ বলেন,’ আমরা কয়েকটি ধাপে বেতন দিয়েছি। কিছু শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সকল শ্রমিকের বেতন পরিশোধ করা হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশকে সাথে নিশে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। শ্রমিকদের সব বকেয়া বেতন পরিশোধ করার বিষয়টি চুড়ান্ত সিদ্ধান্তের আলোচনা চলছে। আশা করছি সমাধান হবে।’
Leave a Reply