1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ - দৈনিক আমার সময়

নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

অনলাইন ডেক্স
    প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক “নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।”

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, “সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আমরা গতকাল তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলাম। তার নামে গেজেট প্রকাশ করা হয়েছে।”

উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এরপরই গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।”

এরপরে নুসরাত আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করে ২ মে বৈধ ঘোষণা করে সংস্থাটি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com