1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক আমার সময়

নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেক্স
    প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।”

রোববার (১০ মে) ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে তার বাণীতে বলেন, ‘প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারির আর্দশে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে; ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।’

মন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

এদিকে পুলিশ মহাপরিদর্শক তার দেওয়া বাণীতে বলেন, ‘পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে আমরা পুলিশের কার্যক্রমকে আরো জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে অঙ্গীকারবদ্ধ। এবারের পুলিশ সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে, আমার পুলিশ- আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা জনগণের পুলিশ হিসেবে তাদের পাশে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com