1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ১২ টি ককটেলসহ ০১ জন নাশকতাকারী গ্রেফতার - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ১২ টি ককটেলসহ ০১ জন নাশকতাকারী গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ
    প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতার করতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার  আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা ডিবি কর্তৃক ডিএমপির কদমতলী থানাধীন চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মোঃ নাজমুল হাসান সুমন @ সুজন খান(২৭) পিতা – আব্দুর রশিদ খান, মাতা- সুফিয়া খাতুন, সাং গুরদি ৬নং ওয়ার্ড, আটঘর, থানা-সালথা, জেলা- ফরিদপুর কে ১২টি ককটেলসহ গ্রেফতার করে।
 গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের তথ্য রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com