গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার বিষয়টি তুলে ধরে নাটোরে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরেন।
লিফলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের তাৎক্ষণিক উদ্যোগের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি তুলে ধরা হয়। এসব পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং সরকারের উদ্যোগের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও শহীদ খান, সদস্য আব্দুস সামাদ, নাজমুল আহসান শাওন ও মামুন খান। এ ছাড়া নাটোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহমান ও সাদ্দাম হোসেন এবং সদস্য লিখন মোল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় এ লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের গৃহীত পদক্ষেপ ও উদ্যোগের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
Leave a Reply