1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের রংপুর নগরীর ১৬৪ পূজামণ্ডপে ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান - দৈনিক আমার সময়

দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের রংপুর নগরীর ১৬৪ পূজামণ্ডপে ২৪ লাখ ৬০ হাজার টাকা অনুদান

আলামীন, রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসক মাহফুজ উন নবী ডন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে আয়োজিত চেক বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দুর্গোৎসবকে ঘিরে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ উৎসব নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
রসিক প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশন নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, রসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com