রংপুর অঞ্চলের ১১৪ জন শ্রমিকের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় রংপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের রংপুরের উপপরিচালক মো. শরীফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রংপুরের উপমহাপরিদর্শক মো. আল-আমীন, আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক তুষার কান্তি রায়, শ্রম পরিদর্শক (সাধারণ) ও অফিস প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাকখারুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রংপুর অঞ্চলের ১১৪ জন শ্রমিকের মাঝে অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
Leave a Reply