1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা ও দায়রা জজ- শেখ হুমায়ুন কবির - দৈনিক আমার সময়

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা ও দায়রা জজ- শেখ হুমায়ুন কবির

নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

গেল  বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬ ইং) জেলা আইনজীবী সমিতি কার্য—নির্বাহী সংসদ নিবার্চনে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ  হুমায়ুন কবির। এ সময় শপথ গ্রহণ করেন এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া ৫ম বারের মত সভাপতি এবং সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মসজিদ শিকদার। অন্যান্য পদে শপথ বাক্য গ্রহণ করেন, সহ—সভাপতি মো: আলমগীর হোসেন, সহ—সম্পাদক মোসা: ফাতেমা বেগম, কোষাধ্যক্ষ মো: শেখ শাকিল, লাইব্রেরী সম্পাদক শেখ মোহাম্মদ নোরুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রবিউল মাসুদ এবং কার্য—নির্বাহী সদস্য পদে  আলামিন মিয়া (মামুন), মো: আনোয়ার হোসেন, মো: রোকুনুজ্জামান রিগেল, উম্মে কুলসুম সাথী। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন  এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান । শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনালের বিচারক, অন্যান্য বিচারক মহোদয় নরসিংদী পুলিশ সুপার, সহ বিজ্ঞ আইনজীবীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com