গেল বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬ ইং) জেলা আইনজীবী সমিতি কার্য—নির্বাহী সংসদ নিবার্চনে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির। এ সময় শপথ গ্রহণ করেন এডভোকেট আব্দুল মান্নান ভূইয়া ৫ম বারের মত সভাপতি এবং সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মসজিদ শিকদার। অন্যান্য পদে শপথ বাক্য গ্রহণ করেন, সহ—সভাপতি মো: আলমগীর হোসেন, সহ—সম্পাদক মোসা: ফাতেমা বেগম, কোষাধ্যক্ষ মো: শেখ শাকিল, লাইব্রেরী সম্পাদক শেখ মোহাম্মদ নোরুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রবিউল মাসুদ এবং কার্য—নির্বাহী সদস্য পদে আলামিন মিয়া (মামুন), মো: আনোয়ার হোসেন, মো: রোকুনুজ্জামান রিগেল, উম্মে কুলসুম সাথী। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মিজানুর রহমান নাজির আরমান । শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, অন্যান্য বিচারক মহোদয় নরসিংদী পুলিশ সুপার, সহ বিজ্ঞ আইনজীবীগণ।
Leave a Reply