1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে কালিয়ায় নিখোঁজের দুইদিন পর কাজিবাছা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

নড়াইলে কালিয়ায় নিখোঁজের দুইদিন পর কাজিবাছা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নড়াইলে কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর রিয়াদুল ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াদুল ইসলাম কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের শিমুল মোল্যার ছেলে।

 

২২ আগস্ট (শনিবার) বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিয়াদুল। পরে পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২১ আগস্ট) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

 

এরপর ২২ আগস্ট শনিবার বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।দৈনিক খবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

 

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com