1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারকাবহুল ধারাবাহিক নাটক - রুপনগর” এর শূটিং চলছে - দৈনিক আমার সময়

তারকাবহুল ধারাবাহিক নাটক – রুপনগর” এর শূটিং চলছে

বিনোদন ডেক্স
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নতুন মেগা ধারাবাহিক নাটক- রুপনগর” এর শূটিং গতকাল ১৪ জুলাই থেকে শুরু হয়েছে ঢাকার মানিকগঞ্জের নবগ্রামে। নাটকটি নির্মিত হচ্ছে দীপ্ত টিভির জন্য। কায়সার আহমেদের পরিচালনায় লিটু সাখাওয়াতের রচনায় রুপনগর নাটকের টাইটেল গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সংগীত করেছেন ইমন সাহা ও ওয়াহিদ শাহীন। আশিক বন্ধুর লেখা রুপনগর ধারাবাহিক নাটকের টাইটেল গানে কন্ঠ দিয়েছেন দোলা রহমান ও আতিয়া আনিসা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- দিলারা জামান, আনিকা কবির শখ, বড়দা মিঠু, শফিউল রাজ, এমিলা হক, নাজনীন চুমকি, ইমরান হাসো সহ অনেকে। এখন একটানা শূটিং চলবে। এবং শূটিং শেষে প্রতিদিনের ধারাবাহিক নাটক হিসেবে রুপনগর” প্রচার শুরু হবে দীপ্ত টিভির পর্দায়। পরিচালক কায়সার আহমেদ বলেন- দীপ্ত টিভির তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল- বকুলপুর”। তারই ধারাবাহিকায় এবার রুপনগর” নিয়ে নতুন গল্পে, অনেক চমক নিয়ে ফিরছি আমরা। আমাদের বকুলপুর” এর দর্শকরা আশা করছি এবার রুপনগর” এর প্রেমে পড়বেন। গল্পে, গানে, নাটকের পর্বে পর্বে রুপনগর এর সাথে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com