1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথে, ষড়যন্ত্রের আশংকা - দৈনিক আমার সময়

টেকনাফ স্থল বন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পথে, ষড়যন্ত্রের আশংকা

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
দেশের সর্ব দক্ষিণের  সমুদ্র নগরী পর্যটন জেলা কক্সবাজারর সীমান্ত জনপদ টেকনাফের একমাত্র স্থল বন্দর- নানান কারণে বন্দরের আনদামি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে যার কারণে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপ্যাকে পড়েন। এরইমধ্যে স্বাভাবিক হওয়ার পথে ব্যবসায়ী সহ শ্রমিকদের মুখে হাসি ফুটার সম্ভবনা রয়েছে।
বিভিন্ন সূত্রে জানাযায় টেকনাফ স্থল বন্দরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে গত প্রায় তিন মাস ধরে বন্ধ ছিল। টেকনাফ স্থল বন্দরের সি এন্ড এফ স্টাফ, লেবার শ্রমিক, ট্রাক শ্রমিক, ব্যবসায়ীগণসহ বন্দরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে যারা জীবিকা নির্বাহ করে সংসার চালাত এখন তারা সবাই অনেক কঠিন সময় পার করার পর, আল্লাহর অশেষ রহমতে বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হওয়ার পথে। কিন্তু একাধিক  সূত্র বলছে ষড়যন্ত্র কারীরা এখনো বহাল তবিয়তে।
তারা আবারও বন্দরের কার্যক্রম বন্ধ করার চেষ্টায় আছে।
এর মাঝেই যদি বন্দর সংশ্লিষ্টদের মধ্যে কোন প্রকৃত ইমপোর্টার বাদ পড়ে তাহলে টেকনাফ সিএন্ডএফ এসোসিয়েশন সভাপতি  আবদুল আমিন ও সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুরের  সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
মের্সাস শুক্কুর এন্ড বার্দ্রাস কর্ণধার ও বিশিষ্ট বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর সিআইপি বলেন
স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও দেশকে এগিয়ে নিতে টেকনাফ সিএন্ডএফ এসোসিয়েশন সব সময় সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব প্রদান করে যাচ্ছে। আমরা চাই সব সময় বন্দর সচ্ছল থাকুক, আমরা বৈধভাবে সম্মানের সাথে ব্যবসা করে দেশের অর্থনীতির চাকা সচ্ছল রাখি যেন  সরকারের রাজস্ব বৃদ্ধি হয়।
টেকনাফ সিএন্ডএফ এসোসিয়েশনের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ বলেন -আমরা আনদামি রপ্তানিকারক হিসেবে বন্দর সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার পরিবেশ নিয়ে কাজ করে এগিয়ে যেতে চাই তার জন্য আমরা বদ্ধ পরিকর।  বিশেষ প্রয়োজনে  সকলকে এই নাম্বার  যোগাযোগ করার  আহবান জানান নুর মোহাম্মদ  যার
মোবাইল: 01919-732227

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com