1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জায়েদ খানের সঙ্গে রোমান্স নিয়ে মুখ খুললেন দীঘি - দৈনিক আমার সময়

জায়েদ খানের সঙ্গে রোমান্স নিয়ে মুখ খুললেন দীঘি

বিনোদন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

শিশুশিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে সিনেমায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমান সময়ে চিত্রনায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাজ করেছেন এ সময়ের বেশ কিছু নায়কের সঙ্গে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন দীঘি।  সাক্ষাৎকারে ঢালিউড অভিনেতা শাকিব খান ও জায়েদ খানকে নিয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। কেন শাকিবের সঙ্গে বর্তমানে কাজ করা হচ্ছে না দীঘির? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি। রোমান্স না করার বিষয়টি ব্যাখ্যা করে দীঘি বলেন, শাকিব আংকেলের সঙ্গে ‘চাচ্চু আমার চাচ্চু’ সিনেমা হয়েছে। মানুষ আমাকে সেভাবে দেখেছে। ওই জায়গা থেকে মনে হয়, শাকিব আংকেলের সঙ্গে রোমান্স করা আমার জন্য ঠিক হবে না। তবে যদি এমন কোনো চরিত্র পান, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে শাকিবের বিপরীতে কাজ করতে পারেন দীঘি। সেটা নিশ্চিত করে অভিনেত্রী বলেন, চরিত্রের প্রয়োজনে ওই রকম কোনো সম্পর্ক দেখানো হয় না, যেখানে প্রেম নেই- এমন কোনো গল্প হলে ভেবে দেখব। একদম কমার্শিয়াল সিনেমা, প্রেম-রোমান্স করা ঠিক হবে না। শুধু শাকিব নয়, জায়েদ খানের সঙ্গেও রোমান্স করতে চান না দীঘি। তাদের দুজনকেই আংকেল বলে সম্বোধন করেন অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘জায়েদ খানের সঙ্গেও সম্ভব নয়। কারণ তাকেও চাচ্চু বলে ডাকি।’ দীঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয়- এর কারণ কি? উত্তরে দীঘি বলেন, ‘গসিপ সবাইকে নিয়েই হয়, আমারটা হাইলাইটস বেশি হয়। হতে পারে আমার নামটা হলে নিউজটা ছড়ায় বেশি। আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে, অনেকে টিআরপি পাঁচ্ছেন। তখন বোঝা যায়, আমি আলাদা। এ জন্যই আমার নামটা ব্যবহার করা হচ্ছে।’ প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে কাজ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায়। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com