1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জাটকা রক্ষা কার্যক্রমের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

জাটকা রক্ষা কার্যক্রমের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেছেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল হতে লক্ষ্মীপুর আলেকজান্ডার, ভোলা, বরিশাল পর্যন্ত পহেলা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত এ দু,মাস সরকার ঘোষিত অভয়াশ্রম ও জাটকা রক্ষা ঘোষণা করা হয়েছে। সে কারনে প্রতিনিয়তই চাঁদপুরের যে সকল নদী পথ ও স্থলপথে অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম অভিযান চলার কথা এবং সে সমস্ত জলপথ ও স্থল পথে প্রতিনিয়তই অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা অব্যাহত আছে।

গতকাল বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের চরহরিগোপে সচেতন মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নভেম্বর থেকে আটমাস জাটকা ধরা বন্ধ থাকে, অক্টোবর -নভেম্বর মাসে মা- ইলিশ ডিম পারে। সেজন্য সরকারের নিষিদ্ধ ঘোষিত সময় গুলোতে ডিম ওয়ালা মাছ, জাটকা ও গুড়ামাছ নিধন করা যাবে না। সরকারের নীয়ম নীতি মেনে না চললে জেল জরিমানার বিধান রয়েছে। সকলকে আইন মেনে চলার ও সচেতন হবার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন- মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন -মতলব উত্তর থানা উপ পুলিশ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের মানুষজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com