1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎চট্টগ্রাম মহানগর পেশাজীবী দলে ২৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন - দৈনিক আমার সময়

‎চট্টগ্রাম মহানগর পেশাজীবী দলে ২৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চট্টগ্রাম মহানগর শাখার ২৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
‎নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোঃ লোকমান হায়দার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলমকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন,
সিনিয়র সহ-সভাপতিঃ বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল হুদা জাহাঙ্গীর।
‎সহ-সভাপতিঃ কর আইনজীবী ওসমান হায়দার, মঈন উদ্দীন, অ্যাডভোকেট সোহরাব আলী খান, মোহাম্মদ তারেক মহসিন, অ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও হাবিবুর রহমান।
‎যুগ্ম সাধারণ সম্পাদকঃ অ্যাডভোকেট মিনহাজ উদ্দীন খান।
‎সহ-সাধারণ সম্পাদকঃ অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দীন (মুহিত)।
‎সাংগঠনিক সম্পাদকঃ কাজী আনসারুল হক।
‎সহ-সাংগঠনিক সম্পাদকঃ মমতাজ উদ্দীন।
‎অর্থ সম্পাদকঃ অ্যাডভোকেট কে. এম. গুলজার হোসেন।
‎প্রচার সম্পাদকঃ অ্যাডভোকেট এস. এম. মামুনুর রহমান।
‎সহ-প্রচার সম্পাদকঃ মোহাম্মদ সাইফুদ্দীন।
‎দপ্তর সম্পাদকঃ শ্যামল দাশ।
‎সহ-দপ্তর সম্পাদকঃ মোহাম্মদ মিজানুর রহমান।
‎সদস্যরা হলেন, মোহাম্মদ দিদারুল হক, সৈয়দ মোহাম্মদ আমান উল্লাহ, মফিজুর রহমান, মাসুদ ভূঁইয়া, আব্দুল হান্নান (বাবুল চৌধুরী), দেলোয়ার হোসেন, নবী হুসেন প্রমুখ।
‎নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com