1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক আমার সময়

খাগড়াছড়িতে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়া থেকে অপহরণের পর মাদ্রাসা ছাত্র সোহেলকে (১৪) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদের নেতা আলমগীর কবির, এস এম মাসুম রানা, ভিকটিমের মা রাবেয়া আকতার, নানা আবদুর রহিম প্রকাশ গফুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা শিশু সোহেলকে হত্যার সঙ্গে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তিসহ পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের প্রতি আহŸান জানান। উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে সোহেলকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে অজ্ঞাত ব্যক্তিরা সোহেলের নানার নম্বরে ফোন করে লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় মামলা করার পর গত ১৬ জুলাই বিকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল ওয়ার্ডের দুর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল ছদুরখীল এলাকার বাসিন্দা আবদুল রহিমের বড় মেয়ে রাবেয়া আক্তার ও আবদুল জলিল দম্পতির একমাত্র ছেলে এবং গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। এই ঘটনায় এখন পর্যন্ত কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), আদি ত্রিপুরা (৩৪), মংসানু মারমা (৩৫), বাবু মারমা (৩৫), গোরখানা এলাকার মাঈন উদ্দিন (২১), ইয়াছিন মিয়া (২৮) ও শফি উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com