ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে সচেতনতামূলক রোড শো করেছে রূপালী ব্যাংক। শনিবার (১৫ আগষ্ট) দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় রূপালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে এ রোড শো বের করা হয়।
রোড শোতে নেতৃত্ব দেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম। এ সময় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেন পদ্ধতি, বিশেষ করে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ব্যবহারিক দিক হাতে-কলমে তুলে ধরা হয়।
প্রচারণা শেষে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে কিউআর কোড পদ্ধতি একটি যুগান্তকারী পদক্ষেপ। এ পদ্ধতি ব্যাপকভাবে বাস্তবায়ন করা গেলে ক্যাশ ম্যানেজমেন্ট বাবদ সরকারের বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। সাশ্রয় হওয়া অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।
রোড শোতে রূপালী ব্যাংকের কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোজাফফর হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply