1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি'র দোতলা বাসের ধাক্কা - দৈনিক আমার সময়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি’র দোতলা বাসের ধাক্কা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার ফলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধাক্কা লাগায় পিলারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com