1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরার ৪টি ওয়ার্ড ঢাকা-১৮ আসনেই রাখার দাবিতে সমাবেশ - দৈনিক আমার সময়

উত্তরার ৪টি ওয়ার্ড ঢাকা-১৮ আসনেই রাখার দাবিতে সমাবেশ

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ঢাকা-১৮ আসনে থাকার দাবিতে শনিবার বিকেলে উত্তরার রুপায়ন সিটি সংলগ্ন খালপাড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা মহানগর উত্তরের ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে ১৮ আসনেই বহাল রাখার দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব কাজী মো. মোস্তফা জামান বলেন, “আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় ১৮ আসনকে কোনো অপশক্তি ছিন্ন করতে পারবে না। আমরা ঢাকা-১৬ আসনে যাব না।” তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাকর্মী ও জনগণের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচন কমিশন তাদের ঢাকা-১৬ আসনে (মিরপুর) নিতে পারবে না, যা তারা মানবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের কেউ ঢাকা-১৬ আসনে যাওয়ার জন্য আবেদন করে থাকেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আবেদন প্রত্যাহার করতে হবে। নতুবা জাতীয় বেইমান হয়ে চিহ্নিত হয়ে থাকবেন।” তিনি তুরাগকে ঢাকা-১৮ আসনের হৃদয় বলে উল্লেখ করেন এবং বলেন, এই হৃদয় কাউকে দেওয়া যাবে না।
আগামী ২৬ আগস্ট এ বিষয়ে শুনানি হবে। বিএনপি নেতারা আশা করেন, আদালত ন্যায়বিচারের মাধ্যমে তাদের ১৮ আসনের পক্ষেই রায় দেবেন।
তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন-অর-রশিদ খোকার সভাপতিত্বে এবং তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাসানের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, যুগ্ন আহবায়ক  মোহাম্মদ আফাজ উদ্দিন, আলী আহাম্মদ আলী, রিপন হাসান খন্দকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com