1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঈদগাঁও থানার অভিযানে গ্রেপ্তার ১১ জুয়াড়ি - দৈনিক আমার সময়

ঈদগাঁও থানার অভিযানে গ্রেপ্তার ১১ জুয়াড়ি

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
    প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১১ জন জুয়াড়ি আটক ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার গভীর রাতে উপজেলা ইসলামপুর ইউনিয়নে এ অভিযান চলে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব বামন কাটা আব্দুল হকের মুদির দোকানে এস, আই  সনক কান্তি সঙ্গীয় কোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ভেতর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করা হয়। আটকরা হলো পূর্ব বামন কাটার নজির আহমেদের পুত্র নুরুল আজিম (২৪), মনির আহমেদের পুত্র নুরুল আবছার (২৯) , নুরুল আজিমের পুত্র রবিউল (২৩), মৃত জামালের পুত্র মনির (৩০), মুক্তার হোসেনের পুত্র আনোয়ার হোসেন (২৫), নুরুল বশরের পুত্র মোঃ রাসেল (২০), রমজান আলীর পুত্র মোঃ রফিক (২১), মৃত মুস্তাফিজুর রহমানের পুত্র আব্দুল হাকিম (৪০),  আউলিাবাদের মৃত শামসুল আলমের পুত্র মোঃ জাবেদ (২৮), হাজী পাড়ার মোঃ মুক্তারের পুত্র মোঃ শাফি (৩৬),  এবং ভিলিজার পাড়ার মৃত মোঃ আলীর পুত্র আবুল হোসেন (৫০)।
থানার অফিসার ইনচার্জ আরো জানান, জুয়া খেলার সরঞ্জামাদি সহ তাদের গ্রেফতার  পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে কি কি সরঞ্জাম জব্দ করা হয়েছে তা জানাননি এ পুলিশ কর্মকর্তা।
আটকের অভিযানটি জানাজানি হলে ফেসবুকে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের অভিযান পরিচালনা করার দাবি জানান। এ নিয়ে অনেকে কমেন্টও করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com