1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি - দৈনিক আমার সময়

ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এখন ইরানও পাল্টা আঘাত হানছে উপসাগরীয় বিভিন্ন দেশে। এতে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতেও বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি (তেল ও গ্যাস) যায় হরমুজ প্রণালী দিয়ে। এই পথেই চলে বহু দেশের বাণিজ্য। তাই এখানে অস্থিরতা মানে গোটা বিশ্বের বাজারে চাপ।”

উপসাগরীয় দেশগুলো বড় অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে বড় বড় আর্থিক বাজার, বিনিয়োগ ও লাখো প্রবাসী শ্রমিক। এই ব্যস্ত অঞ্চল এখন হামলার মুখে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে শুধু অঞ্চল নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ইরানের ওপর ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল তার দেশের জন্য ‘অস্তিত্বগত হুমকি’ দূর করা।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযান চলবে বলেও তারা জানিয়েছে।”

কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর পাওয়া গেছে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পকে  বলেছে, ‘এটি আপনার যুদ্ধ নয়।’ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দ্রুত উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন।  সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com