1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরব আমিরাতে প্রবাসীদের অংশগ্রহণে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

আরব আমিরাতে প্রবাসীদের অংশগ্রহণে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

সাগর দেব,আরব আমিরাত
    প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
মহান  বিজয় দিবস এবং ইউএই জাতীয় দিবস উপলক্ষে ১৭ই ডিসেম্বর আবুধাবির আল খালিজ আল আরব পার্কে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়। 
উক্ত অনুষ্ঠানে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবি শাখার সভাপতি  ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।
প্রধান বক্তা হিসেবে  ছিলেন-বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সাধারণ সম্পাদক নুরুল আমিন সাইদ,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম
বাংলাদেশ দূতাবাস আবুধাবির মিশন উপ প্রধান  মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা
ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, প্রধান নির্বাহী সদস্য  ইঞ্জিনিয়ার উত্তম কুমার হাওলাদার, জনতা ব্যাংক আবুধাবি শাখার ম্যানেজার রেজাউল হক,BDEWS কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশীষ কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোমান আফতাব সহ সংগঠন এবং কমিউনিটি অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় রাজা মল্লিক বলেন,দেশের মমত্ববোধে আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বরিশাল বাসীদের একত্রিত করার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে জানান দেয়া এবং উৎসাহিত করতে মহান বিজয় দিবস উদযাপন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় বাংলার সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে আনন্দ উপভোগ করাই মূলত এ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য।
দেশের ভাবমূর্তি উজ্জলে পার্কের নিয়ম-কানুন মেনে দুপুরে খাবেরের ব্যাপক আয়োজন সুশৃঙ্খলভাবে চমৎকার পরিবেশন নজরকাড়ে পার্কে আসা আরবসহ ভিনদেশি দর্শনার্থীদেরও। দুপুরের খাবারের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম খেলাধুলায় মুখরিত হয়ে উঠে পুরো পার্ক।
অনুষ্ঠানেটি একটি ছোট বাংলাদেশে পরিণত হয়েছিল, শিশু, কিশোর,মহিলা ও পুরুষদের  বিভিন্ন খেলাধুলা, র‍্যফল ড্র সহ  বিভিন্ন আয়োজন ছিল। রাষ্ট্রদূত মহোদয়ের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com