1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আন্তর্জাতিক যুব দিবসে রংপুর বিভাগের ১০ উপজেলায় ওয়াইসিডিওর ‘স্কিলস অ্যান্ড পারফরম্যান্স ক্যাম্পেইন-২০২৬’ - দৈনিক আমার সময়

আন্তর্জাতিক যুব দিবসে রংপুর বিভাগের ১০ উপজেলায় ওয়াইসিডিওর ‘স্কিলস অ্যান্ড পারফরম্যান্স ক্যাম্পেইন-২০২৬’

আলামীন রংপুর
    প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে তরুণদের দক্ষতা, কর্মদক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা মূল্যায়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইয়থ ক্যারিয়ার এন্ড ডেভেলোপমেন্ট সংস্থা (ওয়াইসিডিও)। সংস্থাটির উদ্যোগে রংপুর বিভাগের ১০টি উপজেলায় ‘স্কিলস অ্যান্ড পারফরম্যান্স ক্যাম্পেইন-২০২৬’ আয়োজন করা হয়েছে।

ওয়াইসিডিওর ইয়থ লিডার কমিটির মাধ্যমে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের তরুণদের বাস্তব দক্ষতা ও সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতন ও উৎসাহিত করা হয়।

ক্যাম্পেইনে তরুণদের সময় ব্যবস্থাপনা, দায়িত্ব পালন, প্রেজেন্টেশন ও ভিডিও প্রেজেন্টেশন, মোটিভেশন, কম্পিউটার দক্ষতা, সামাজিক কার্যক্রম, চাকরির প্রোফাইল, টিমওয়ার্ক, নেতৃত্ব, আচরণ ও শৃঙ্খলা এবং যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যায়ন করা হয়।

আয়োজকরা জানান, এ মূল্যায়নের মাধ্যমে একজন তরুণ তার বর্তমান দক্ষতার অবস্থান সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে তার ‘স্কিল গ্যাপ’ রয়েছে, তা চিহ্নিত করতে পারবে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে ইয়থ ক্যারিয়ার এন্ড ডেভেলোপমেন্ট সংস্থার (ওয়াইসিডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ হানিফ আলী বলেন, “একজন তরুণের ভবিষ্যৎ শুধু একাডেমিক ফলাফলের ওপর নির্ভর করে না। বাস্তব দক্ষতা, নেতৃত্ব, যোগাযোগ, সময় ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতাও ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘স্কিলস অ্যান্ড পারফরম্যান্স ক্যাম্পেইন-২০২৬’-এর মাধ্যমে একজন তরুণ নিজের শক্তির জায়গাগুলো যেমন জানতে পারবে, তেমনি কোথায় তার স্কিল গ্যাপ রয়েছে সেটিও চিহ্নিত করতে পারবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই, তরুণরা শুধু চাকরির জন্য প্রস্তুত না হয়ে নিজেদের দক্ষ, আত্মবিশ্বাসী ও ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলুক। আজকের তরুণরাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে। ওয়াইসিডিও সেই প্রস্তুতির পথ আরও সহজ ও কার্যকর করতে কাজ করছে।”

ওয়াইসিডিও জানায়, রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার ইয়থ লিডাররা ক্যাম্পেইনটি বাস্তবায়নে সরাসরি দায়িত্ব পালন করেছেন। এর ফলে তরুণদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ইয়থ লিডাররাও শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণদের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

সংস্থাটির মতে, তরুণদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী দক্ষতা অর্জনে উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাদের আরও প্রস্তুত করে তোলাই এ ক্যাম্পেইনের অন্যতম প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com