1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যান চালক নিহত - দৈনিক আমার সময়

নড়াইলে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নড়াইলের লোহাগড়া পৌরসভায় ঢাকা মহাসড়কে মাছবাহী পিক-আপ ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।

৩ নভেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টার দিকে পৌরভার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩ টার দিকে কালনা থেকে লোহাগড়া গামী একটি মাছবাহী পিক-আপ (ঢাকা মেট্রো-ন ২১-৪৭৪১) লোহাগড়া পৌরসভার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুসির মোড় এলাকায় পৌছালে অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোচালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

এসময় দুর্ঘটনায় পতিত অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার সময় পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে যায়।

এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com