নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অবস্থিত ‘বনপাড়া শহর প্রেসক্লাব’-এর ১০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘ফেস দ্য পিপল’-এর নাটোর জেলা প্রতিনিধি হযরত আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘নয়াদিগন্ত মাল্টিমিডিয়া’র নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম।
সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়।
এদিকে, বনপাড়া শহর প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলার সিনিয়র সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, জাহিদ হাসান, মাহমুদুল হাসান মেমন, সুরুজ আলী, আব্দুল বারী, রেজাউল করিম মৃধা, ওমর ডি কস্তা, দেলোয়ার হোসেন লাইফ, নাহিদ হাসান, আবু মুসা, শাহাবুদ্দিন ইসলাম শিহাব, আলমগীরসহ প্রায় ৫০ জন সাংবাদিক।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বনপাড়া শহরসহ বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরতে তারা কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply