1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু - দৈনিক আমার সময়

উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আমার সাইফকে আইন্না দাও এক নারী পর্যটকের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে। কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে যাওয়া রিসোর্টের সামনে এক নারী পর্যটকের আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীকে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলতে শোনা যায়, ‘আমার সাইফকে আইন্না দাও।’ তার এই আকুতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের আবহ তৈরি হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাতটার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন ওই নারী। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ‘সাইফ’ নামে একজনকে খুঁজতে এবং তাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাতে দেখা যায়। তবে সাইফ ওই নারীর কী সম্পর্কের, তিনি অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল আটটার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ চলাকালে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন।

এদিকে আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান সরাসরি
কক্সবাজারে ইনানীর টুপটুপ রিসোর্টে ছুটে যান, এবং পর্যটকদের খোঁজ খবর নেন। অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com