1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
SRB-8 এর অভিযানে বরিশালের মুলাদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার - দৈনিক আমার সময়

SRB-8 এর অভিযানে বরিশালের মুলাদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বরিশালের মুলাদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্ত রহমতউল্লাহ ফরাজীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকার বাবুবাজার এলাকা থেকে এসআরবি-৮ এবং এসআরবি-১০ এর যৌথ আভিযানিক দল অভিযুক্তকে গ্রেপ্তার করে। ১৬ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় এসআরবি-৮ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মলনে এসব জানান কোম্পানি কমান্ডার সরকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু। এজাহার সূত্রে জানা যায় জুয়া খেলায় বাধা দেওয়া এবং মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের প্রতিবাদ করায় শুক্কুর আলীর সঙ্গে অভিযুক্তদের বিরোধ তৈরি হয়। গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মুলাদীর কৃষ্ণপুর এলাকায় একটি চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফেরার সময় মিরাজের চায়ের দোকানের সামনে তার উপর হামলা হয়। গুরুতর আহত শুক্কুর আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১৫ অক্টোবর ভোরে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বরিশাল এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার হতে মূল অভিযুক্ত রহমতউল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্ত রহমতউল্লাহ ফরাজীকে গ্রেপ্তারের লক্ষে বরিশাল এসআরবি-৮ সদর কোম্পানী ও যাত্রাবাড়ি এসআরবি-১০ সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার তার অবস্থান নিশ্চিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মূল অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর সহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com