1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএমপি কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার - দৈনিক আমার সময়

বিএমপি কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

বরিশাল প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওসি মোঃ আল মামুন-উল ইসলাম। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন। ​পরিদর্শন শেষে বিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তা ও বাহিনীর ফোর্সকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। আইনপ্রয়োগের ক্ষেত্রে শৃঙ্খলার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবার মান আরো উন্নত ও সহজ করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। ​এ সময় উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল) অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ সরওয়ার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com