বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ওসি মোঃ আল মামুন-উল ইসলাম। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে বিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তা ও বাহিনীর ফোর্সকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। আইনপ্রয়োগের ক্ষেত্রে শৃঙ্খলার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবার মান আরো উন্নত ও সহজ করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল) অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ সরওয়ার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply