1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আরব আমিরাত গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঈদে মিলাদুন্নবী (সঃ), নাতে রাসূল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্ণ - দৈনিক আমার সময়

আরব আমিরাত গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ঈদে মিলাদুন্নবী (সঃ), নাতে রাসূল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্ণ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা–২০২৬ ইং এর

ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হযেছে। রবিবার(২৩ আগস্ট) বাদে আছর হতে আজমানস্থ উম্মুল মোমেনীন ওমেন্স এসোসিয়েশন হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই মাস ধরে চলা এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী বিভিন্ন রাউন্ডে অংশ নেন। এতে ১ম স্হান অধিকার করেছেন মোহাম্মদ ফোরকান, ২য় স্হান মোহাম্মদ বাবর, ৩য় স্হান অধিকার করেছেন মোহাম্মদ ওমর ফারুক।

আগস্টের শুরুতে সেমিফাইনালে ৩৬ জন প্রতিযোগির মধ্যে ১০ জন ফাইনালের জন্য সিলেক্ট হন। এ ১০ জন হতে ১ম, ২য়, ৩য় স্হান নির্ধারন করে তাদের পুরস্কার দেয়া হয়।

 

আমিরাতের বিভিন্ন স্হান থেকে আসা গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্য, তাদের পরিবারবর্গ, সমসমনা প্রবাসীসহ প্রায় তিন সহস্রাধিক দর্শকের উপস্হিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাতে রাসুল (সা:) প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা ফজলুল কবির আল কাদেরী। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ওমর গনি। অনুষ্ঠানে গাউছিয়া কমিটির সহ সভাপতি মোহাম্মদ আজম খান, কেবিনেট মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল, হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন, মোহাম্মদ মউন উদ্দিনসহ আমিরাতের বাংলাদেশ কমিউনিটির ভিআইপি, সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

বিজ্ঞ পাঁচজন বিচারকের স্ব স্ব নাম্বারিংয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এরশাদ হোসেন হিরুসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজয়ী ১ম থেকে ১০ স্হান অর্জনকারী প্রত্যক বিজয়ীকে সনদ, ক্রেস্ট, বিশেষ পুরুষ্কার ও ওমরা প্যাকেজ দেয়া হয়।

নাতে রাসুল (সা:)প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন আবদুল্লাহ আল রোমান।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ জানে আলম, শায়ের মুহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মুহাম্মদ এনামুল হক।

আমিরাতে প্রথমবারের মত এ আয়োজনে বিজয়ী, বিচারক, অংশগ্রহণকারী এবং উপস্থিত প্রবাসীরা এ আয়োজনের প্রশংসা করেন এবং তারা প্রতিবছরে এ আয়োজন চালু রাখার কথা বলেন।

অনুষ্ঠানে বিজয়ীসহ সকলকে অভিনন্দন, শুভেচ্ছা ও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com