1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে হিমাগার মালিকদের বক্তব্যের প্রতিবাদে আলু চাষি-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন - দৈনিক আমার সময়

রংপুরে হিমাগার মালিকদের বক্তব্যের প্রতিবাদে আলু চাষি-ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

র মালিকদের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ এবং আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হিমাগারে আলু সংরক্ষণ ও ভাড়া নির্ধারণ নিয়ে হিমাগার মালিকদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে আলু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে স্বনামধন্য প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সংস্থার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনেরও প্রতিবাদ জানান তারা।

তারা বলেন, দেশের কৃষি অর্থনীতিতে আলু চাষী ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আলু উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মধ্যে সমন্বয় থাকা জরুরি। কোনো পক্ষের একতরফা বা বিভ্রান্তিকর বক্তব্যের কারণে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গঠিত সুপারিশ কমিটি রংপুরের কয়েকটি হিমাগার সরেজমিনে পরিদর্শন করে। ওই সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে আলু সংরক্ষণে কেজিপ্রতি সর্বোচ্চ ৩ টাকা ৯৭ পয়সা থেকে সর্বনিম্ন ২ টাকা ৯৮ পয়সা পর্যন্ত খরচের কথা জানানো হয়েছিল বলে দাবি করেন তারা।

আলু চাষী ও ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারের জমির মূল্য, স্থাপনা নির্মাণ ব্যয়, ব্যাংক ঋণ ও সুদের হিসাবসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে হিমাগার মালিকরা সময় চেয়েছিলেন। এ কারণে সুপারিশ কমিটির সভার রেজুলেশনে তারা স্বাক্ষর করেননি বলে জানান বক্তারা। পরে তাদের স্বাক্ষর ছাড়াই সুপারিশ কৃষি বিপণন অধিদপ্তরে পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আলু সংরক্ষণের মৌসুমের একটি বড় অংশ ইতোমধ্যে পার হয়ে গেছে। তাই কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় দ্রুত যৌক্তিক হিমাগার ভাড়া নির্ধারণ করে তা বাস্তবায়ন করা প্রয়োজন।

তারা আলু চাষী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, হিমাগার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং আলু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ রংপুরের বিভিন্ন এলাকার আলু চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে রংপুরে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় শ্মারকলিপি প্রদান করেন আলু চাষী ও ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com