1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরের গভীর জঙ্গলে ছড়ানো ছিটানো ছিল ১০ঘোড়ার মাথা,চামড়া ও নাড়িভুঁড়ি - দৈনিক আমার সময়

শ্রীপুরের গভীর জঙ্গলে ছড়ানো ছিটানো ছিল ১০ঘোড়ার মাথা,চামড়া ও নাড়িভুঁড়ি

আলফাজ সরকার, গাজীপুর 
    প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর থেকে ছড়ানো ছিটানো অবস্থায় ১০টি ঘোড়ার মাথা, চামড়া, পা,নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র।
সোমবার (১৭ আগস্ট) সকালের দিকে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ওইসব দেহাবশেষ পাওয়া যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটার পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। সোমবার সকালের দিকে গরুর ঘাস কাটতে গিয়ে ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘোড়ার বিভিন্ন অঙ্গ পড়ে থাকতে দেখে এক ব্যক্তি। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি । পরে তাঁর কাছ থেকে খবর শুনে তিনি দেখতে এসেছেন।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য সুমন প্রধান বলেন, ‘ লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাথাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখেছেন। এ বিষয়টি আমি থানায় অবগত করেছি।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন,’ ইতোমধ্যে আমি ঘটনাস্থলে আসছি। আসলে রোগগ্রস্ত গোড়া জবেহ করে দুষ্কৃতকারীরা। পুলিশকে সাথে নিশে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেলে যাওয়া দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন,’ বিষয়টি অবগত হয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com