‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ফাহিজা বিসরাত হোসেন। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ফাহিজা বিসরাত হোসেন।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম, হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাবেক সহসভাপতি ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন মোল্লা লাভলু, সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী, যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সদস্য সচিব ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply