1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া - দৈনিক আমার সময়

হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সোহেল রানা
    প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব হরিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাসাসের আহ্বায়ক ও হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন শিকদার ও জেলা কৃষক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী হিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিশুক, নাসির উদ্দীন, মেরাজ হোসেন রাজ, হারুনর রশীদ হারুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি শাকিল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com