রিয়াদ – রিয়াদে (২৩জুন) শুক্রবার বাথার স্থানীয় এক হল রুমে রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যাংকার মো: হুমায়ুন কবির। সঞ্চালনা করেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবুল খায়ের।
বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে বলেই বঙ্গবন্ধুর মতো অবিসংবাদিত নেতার জন্ম হয়েছে। আর বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম হয়েছে বলেই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড়িয়েছে। আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে বক্তারা এই বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের পেয়ার আহমেদ ভূইয়া, বাবু নন্দলাল সরকার, বাসির আহমেদ, শহিদুল ইসলাম, বাবুল সিকদার , আব্দুল আজিজ, ফারুক আহমেদ সহ রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের বিপুল সংখ্যক প্রবাসী নেতা কর্মী।পরিশেষে প্রবাসী আওয়ামী লীগ নেতা কাজী নাজিবুল মোবারকের মৃত্যুতে দোয়া ও মুনাজাত করা হয়।
Leave a Reply