নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফচান আহাম্মেদ রাফিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া রাফচান আহাম্মেদ রাফি বেলাব উপজেলার বীর বাঘবের গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আশিক মিয়া। বেলাব থানার মামলা নং-১৬-এর প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাফচান আহাম্মেদ রাফিকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply