1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে১৮৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে১৮৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই এলাকায় অভিযান চালিয়ে ১৮৭ পিস ইয়াবাসহ মো. শাহিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫।
মঙ্গলবার (৭ জুলাই) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সোমবার (৬ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সরকারপাড়া মোড়ে উম্মে হাবিবা ফার্মেসির সামনে অভিযান চালায়। এ সময় চান্দাই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে মো. শাহিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র‍্যাবের দাবি, গ্রেপ্তার শাহিন এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে বড়াইগ্রামসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com